• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
উখিয়ায় বহুতল ভবন উচ্ছেদে বন বিভাগের ‘দায়সারা’ মামলা কুতুপালং খালের প্রাণ ফেরানোর উদ্যোগ: বর্জ্য অপসারণের পর এবার উচ্ছেদের পালা প্রাক্তনের বিয়ের দাওয়াতে যাওয়া উচিত? উখিয়ার বালুখালীতে বাবুলের নেতৃত্বে ৫০ হাজার পিস ইয়াবা ছিনতাই  রামুতে সার পাচারের সিন্ডিকেটের দৌরাত্ম্য! তদন্ত থমকে ৫৬ দিন, কৃষকের চরম দুর্ভোগ উখিয়ার বালুখালী মরাগাছ তলায় ইজারার নামে চাঁদাবাজি, জড়িত বিএনপি-যুবদলের সিন্ডিকেট! বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারের শঙ্কায় মেসি কুতুপালং বাজারের ময়লায় অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী ঘুমধুম খাল; বিপর্যয়ের মুখে দুই উপজেলার জনস্বাস্থ্য মানবপাচার চক্র নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্ন 

নিজস্ব প্রতিবেদক / ২২৫ বার
সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ক্লাবের কার্যালয়ে নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান উখিয়া অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর কমিশনপ্রধান আনছার হোসেন।

নির্বাচন কমিশনের সদস্য ইসলাম মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মোস্তফা সরওয়ার, খোরশেদ হেলালী, সরওয়ার আলম শাহীন, চিটাগং ট্রিবিউনের সম্পাদক ইরফান আলি ফাহিম, ওবায়দুল হক চৌধুরী, আয়াজ রবি, ইব্রাহিম মোস্তফা, মো. ইয়াকিনসহ জেলা-উপজেলায় কর্মরত অর্ধশত গণমাধ্যমকর্মী।

অনুষ্ঠানের এক পর্বে আলোচনা সভায় নতুন কমিটিকে অভিবাদন জানিয়ে বক্তারা বলেন, সাংবাদিকতা হলো সমাজের আয়নাস্বরূপ। সবাইকে পেশাদারিত্ব বজায় রেখে জনকল্যাণে কাজ করতে হবে।

উখিয়া অনলাইন প্রেসক্লাব জেলার একটি অন্যতম সাংবাদিক সংগঠন উল্লেখ করে বক্তারা বলেন, সাংবাদিকদের অধিকার আদায়ে অতীতের ন্যায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

উখিয়া অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ১৩ পদে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে ৪ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করলে নির্বাচন কমিশন ৬ নভেম্বর বাকি ১৩ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন।

সভাপতি পদে জসিম আজাদ, সাধারণ সম্পাদক পদে তানভীর শাহরিয়ার, সহ-সভাপতি পদে রফিক মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সবুজ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক পদে রিদুয়ানুল হক সোহাগ, অর্থ সম্পাদক পদে এইচ.কে রফিক উদ্দিন, দপ্তর সম্পাদক পদে আলাউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হেলাল উদ্দিন, প্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে রুহুল আমিন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে কনক বড়ুয়া এবং নির্বাহী সদস্য পদে শরীফ আজাদ, কালাম আজাদ ও জামাল উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

গঠনতন্ত্র অনুযায়ী এ কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

গত ৩১ অক্টোবর উখিয়া অনলাইন প্রেসক্লাবের ৩৯তম কার্যকরী কমিটির সভা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে বিগত কমিটির মেয়াদ শেষ হওয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর