• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
উখিয়ায় বহুতল ভবন উচ্ছেদে বন বিভাগের ‘দায়সারা’ মামলা কুতুপালং খালের প্রাণ ফেরানোর উদ্যোগ: বর্জ্য অপসারণের পর এবার উচ্ছেদের পালা প্রাক্তনের বিয়ের দাওয়াতে যাওয়া উচিত? উখিয়ার বালুখালীতে বাবুলের নেতৃত্বে ৫০ হাজার পিস ইয়াবা ছিনতাই  রামুতে সার পাচারের সিন্ডিকেটের দৌরাত্ম্য! তদন্ত থমকে ৫৬ দিন, কৃষকের চরম দুর্ভোগ উখিয়ার বালুখালী মরাগাছ তলায় ইজারার নামে চাঁদাবাজি, জড়িত বিএনপি-যুবদলের সিন্ডিকেট! বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারের শঙ্কায় মেসি কুতুপালং বাজারের ময়লায় অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী ঘুমধুম খাল; বিপর্যয়ের মুখে দুই উপজেলার জনস্বাস্থ্য মানবপাচার চক্র নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুনিয়া পালং সংবাদ সংগ্রহ করতে গিয়ে অপহরণ ও মারধরের শিকার সংবাদকর্মী আতিক

নিজস্ব প্রতিবেদক / ৩২৯ বার
সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি ও দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার উখিয়া উপজেলা প্রতিনিধি আতিকুর রহমানকে একদল ভূমিদস্যু জবর দখলকারী, সন্ত্রাসী ও অপহরণকারী চক্রের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করতে গেলে তাকে একদল সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে অপহরণ পূর্বক নির্জনস্থানে নিয়ে গিয়ে মারধর করে মোবাইল, ক্যামেরা, নগদ ৭০ হাজার টাকা ও মোটর সাইকেলসহ পত্রিকার পরিচয়পত্র কেড়ে নেয়।

এসময় তারা সংবাদকর্মী আতিকের কাছ থেকে আরো ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা মুক্তিপণ দাবী করেন। গত ০৩ নভেম্বর আনুমানিক বিকাল ৩ টায় রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়েনের বড়ডেবা এলাকায় উক্ত ঘটনাটি সংঘঠিত হয়। উক্ত ঘটনার সময় অপহরণকারীরা ভিডিও করে মিথ্যা তথ্য উপস্থাপন পূর্বক সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়।

উক্ত বিষয়টি সামাজিক যোাগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার সাথে সাথে অপহরণকারী আতিককে অজ্ঞাতস্থানে নিয়ে অজ্ঞাতনামা ব্যক্তির মাধ্যমে জোর পূর্বক ৩০০/- (তিনশত) টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পে দস্তখত নিয়ে আতিককে ছেড়ে দেয়। উক্ত বিষয়ে আতিক আইনের আশ্রয় নেওয়ার চেষ্টা করলে তাকে যেকোন সময় সুযোগে পাইলে পূণরায় অপহরণ পূর্বক হত্যা করে লাশ গুম করবে বলে হুমকি ধমকি প্রদান করেন। বর্তমানে সংবাদকর্মী আতিক চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদকর্মী আতিকুর রহমান প্রশাসনের সহযোগিতা চেয়ে বলেন, উক্ত ঘটনাটি সংঘটিত করেছেন খুনিয়াপালং ইউনিয়নের দক্ষিণ দারিয়ারদিঘী হেডম্যান পাড়া এলাকার বদিউল আলমের পুত্র মোহাম্মদ ফয়সাল, বড়ডেবা এলাকার মোহাম্মদের পুত্র আল রুবায়েত রনি, হামিদুল হক সিকদারের পুত্র নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জিয়াউল হক, ধেছুয়াপালং এলাকার শাহ আলমের পুত্র পারভেজ রুবেল, হেডম্যান পাড়ার সোলতান আহমদের পুত্র বদি আলমসহ অজ্ঞাত একদল অপহরণকারী, ভূমিদস্যু, জবর দখলকারী সন্ত্রাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জোর দাবী জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর