• বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
সীতাকুণ্ডে অবৈধভাবে সরকারি চাল মজুদ, ৫ লাখ ৭৮ হাজার কেজি চাল জব্দ; গ্রেফতার ১ রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন আবদুল্লাহ আল মামুন সভাপতি, সোয়েব সাঈদ সাধারণ সম্পাদক ইয়াবা কারবারীদের সঙ্গে গোপন আঁতাতের অভিযোগ উখিয়া থানার এসআই মিজানের বিরুদ্ধে ত্যাগী নেতার মূল্যায়নের দাবি: সদর উপজেলা ছাত্রদলে আলোচনায় শাখাওয়াত হোসেন শাখা সাংবাদিকদের মিথ্যা মামলা দিয়ে ফাঁসলেন উখিয়ার সেই ইউপি সদস্য, তদন্তের নির্দেশ আদালতের মালয়েশিয়ায় ছাদ থেকে পড়ে উখিয়ার জাফর আলমের মর্মান্তিক মৃত্যু: মরদেহ ফেরাতে সরকারের হস্তক্ষেপ চায় পরিবার উখিয়ায় পশ্চিম ফলিয়া পাড়া জামে মসজিদের ২৬তম বার্ষিক সভা চলছে কোর্টবাজারে সড়ক দখল ও চাঁদাবাজির মহোৎসব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ— এড. জসিম আজাদ গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত উখিয়ার সোনারপাড়া বাজারে খাস আদায়ের নামে অবৈধ টোল আদায়ের অভিযোগ, বন্ধের দাবিতে লিগ্যাল নোটিশ দিলেন বিএনপির নেতা রফিক উল্লাহ

সীতাকুণ্ডে অবৈধভাবে সরকারি চাল মজুদ, ৫ লাখ ৭৮ হাজার কেজি চাল জব্দ; গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক / ৫২ বার
সময় : বুধবার, ১৩ মে, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে লাইসেন্স ছাড়াই সরকারি চাল অবৈধভাবে মজুদ ও ভিন্ন মোড়কে বাজারজাত করার অভিযোগে অভিযান চালিয়েছে র‍্যাব-৭ চট্টগ্রাম। এসময় একটি প্রতিষ্ঠান থেকে ৫ লাখ ৭৮ হাজার ৬ শত কেজি চাল জব্দ করা হয় এবং একজনকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-৭ চট্টগ্রাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সীতাকুণ্ড থানার কদমরসুলপুর এলাকায় কতিপয় অসাধু ব্যবসায়ী সরকারি চাল লাইসেন্স ছাড়া অবৈধভাবে মজুদ করে ভিন্ন মোড়কে বাজারজাত করে আসছে।

এ তথ্যের ভিত্তিতে বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা ৪০ মিনিট পর্যন্ত র‍্যাব-৭ চট্টগ্রামের উদ্যোগে জেলা ম্যাজিস্ট্রেট ও খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় একটি প্রতিষ্ঠান থেকে ৫ লাখ ৭৮ হাজার ৬ শত কেজি চাল জব্দ করা হয়। একই সঙ্গে আব্দুল আজিজ (২৮) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি চট্টগ্রামের জোরারগঞ্জ থানার বামুন সুন্দর দারোগারহাট এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।

র‍্যাব জানায়, জব্দকৃত মালামাল ও গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি র‍্যাব-৭, চট্টগ্রামের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর