‘চাল চুরি’ নিয়ে তথ্যবহুল সংবাদ প্রকাশ করায় ক্ষেপে গিয়ে চার সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করেছিলেন উখিয়ার রাজাপালং ইউপি সদস্য ছৈয়দ হামজা।
তদন্তে মিথ্যা প্রমাণিত হওয়ায় সেই মামলা খারিজ করে দেয় আদালত।
মিথ্যা মামলায় হয়রানি ও ১০ কোটি টাকার মানহানির অভিযোগ এনে সেই ইউপি সদস্যের বিরুদ্ধে এবার আদালতে মামলা করেছেন ভুক্তভোগী সাংবাদিক রিদুয়ানুল হক সোহাগ।
রোববার (১০ মে) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত উখিয়ার বিচারক গিয়াস উদ্দিন মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী রিদুয়ানুল হক সোহাগ জানান, আমি সহ আমার চারসহকর্মীর বিরুদ্ধে ছৈয়দ হামজা মিথ্যা মামলা করেছিলেন। মহামান্য আদালত সেই মামলা খারিজ করলেও আমরা মানহানির শিকার হয়েছি তাই ন্যায় বিচার পেতে আদালতের শরণাপন্ন হয়েছি। ‘
বাদীর আইনজীবী এডভোকেট নাছির উদ্দীন জানান, ‘ মহামান্য আদালত মামলাটি গ্রহণ করে দাখিলকৃত নথি বিশ্লেষণের মাধ্যমে তদন্তের আদেশ দিয়েছেন, আশা করছি আমার মক্কেল ন্যায় বিচার পাবেন।’
এপ্রসঙ্গে জানতে চেয়ে ছৈয়দ হামজাকে একাধিকবার মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।