• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
উখিয়ায় অনুষ্ঠিত হলো Bridge Builders’ Workshop ২০২৬ উখিয়ায় বহুতল ভবন উচ্ছেদে বন বিভাগের ‘দায়সারা’ মামলা কুতুপালং খালের প্রাণ ফেরানোর উদ্যোগ: বর্জ্য অপসারণের পর এবার উচ্ছেদের পালা প্রাক্তনের বিয়ের দাওয়াতে যাওয়া উচিত? উখিয়ার বালুখালীতে বাবুলের নেতৃত্বে ৫০ হাজার পিস ইয়াবা ছিনতাই  রামুতে সার পাচারের সিন্ডিকেটের দৌরাত্ম্য! তদন্ত থমকে ৫৬ দিন, কৃষকের চরম দুর্ভোগ উখিয়ার বালুখালী মরাগাছ তলায় ইজারার নামে চাঁদাবাজি, জড়িত বিএনপি-যুবদলের সিন্ডিকেট! বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারের শঙ্কায় মেসি কুতুপালং বাজারের ময়লায় অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী ঘুমধুম খাল; বিপর্যয়ের মুখে দুই উপজেলার জনস্বাস্থ্য মানবপাচার চক্র নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি

উখিয়ায় অনুষ্ঠিত হলো Bridge Builders’ Workshop ২০২৬

ডেস্ক রিপোর্ট / ৫৫ বার
সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

কক্সবাজারের উখিয়ার গ্লোবাল ট্রেনিং সেন্টারে ২৫শে এপ্রিল (শনিবার) অনুষ্ঠিত হয়েছে “Bridge Builders’ Workshop ২০২৬”। কর্মশালাটির আয়োজন করে Dhaka Peace Foundation এবং সহযোগিতায় ছিল Hasi Mukh Youth & Social Development Foundation, Youth Organization for Social Development (YOSD) ও Cox’s Bazar Alliance for Social Change (CASC)।

 

দিনব্যাপী এই কর্মশালায় মূলত Conflict Resolution, Social Cohesion & Peace-Building এবং সামাজিক প্রেক্ষাপটে Disability Inclusion বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা বিভিন্ন বাস্তব অভিজ্ঞতা ও প্রেক্ষাপট তুলে ধরে মতবিনিময়ে অংশ নেন, যা কর্মশালাটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

 

কর্মশালায় জেলার ১৬টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। তারা নিজ নিজ সংগঠনের অভিজ্ঞতা শেয়ার করেন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

 

সেশন পরিচালনা করেন মোহাম্মদ হোসাইন নির্বাহী প্রধান ও পরিচালক ঢাকা পিস ফাউন্ডেশন।,

কফিল উদ্দিন, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, ইয়ুথ অর্গনাইজেশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট ও মাহাবুব কাউসার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক,

হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।। তাদের দক্ষ পরিচালনায় কর্মশালাটি সুসংগঠিত ও ফলপ্রসূভাবে সম্পন্ন হয়।

 

এছাড়াও কর্মশালায় অংশগ্রহণকারীদের নিয়ে বিভিন্ন গ্রুপ ওয়ার্ক আয়োজন করা হয়, যেখানে দলগতভাবে সমস্যা চিহ্নিতকরণ, সমাধান প্রস্তাবনা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির কৌশল নিয়ে কাজ করা হয়।

 

সার্বিকভাবে, Bridge Builders’ Workshop ২০২৬ অংশগ্রহণকারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক সংযোগ ও সহযোগিতার ক্ষেত্র আরও সুদৃঢ় করেছে বলে আয়োজকরা মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর