• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
রামুতে সার পাচারের সিন্ডিকেটের দৌরাত্ম্য! তদন্ত থমকে ৫৬ দিন, কৃষকের চরম দুর্ভোগ উখিয়ার বালুখালী মরাগাছ তলায় ইজারার নামে চাঁদাবাজি, জড়িত বিএনপি-যুবদলের সিন্ডিকেট! বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারের শঙ্কায় মেসি কুতুপালং বাজারের ময়লায় অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী ঘুমধুম খাল; বিপর্যয়ের মুখে দুই উপজেলার জনস্বাস্থ্য মানবপাচার চক্র নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ নিয়ম ভেঙ্গে নগদ টাকা বিতরণ: রোহিঙ্গা ক্যাম্পে বিতর্কিত এনজিও “ছওয়াব” এর কর্মকাণ্ডে নিরাপত্তা শঙ্কা বেলায়েত চক্রে ভোগছে নিরহ পর্যটন উদ্যোক্তারা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন সাখাওয়াত

বাংলাদেশ থেকে চালানো হচ্ছে Iran Military এর অন্তত ৭টি পেজ, ছড়াচ্ছে ভুয়া খবর

সাকিবুল হাসান / ৮২ বার
সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

৩০ মার্চ Iran Military নামে একটি ফেসবুক পেজ থেকে একটি ফটোকার্ড ছড়িয়ে দাবি করা হয়, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ইরানের পক্ষে নিয়ে যুদ্ধে জড়িয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। আরও দাবি করা হয়, এরদোগান বলেছেন, “আমরা সিরিয়াতে যেভাবে আক্রমণ করেছি, একইভাবে আক্রমণ করবো।”

তবে, দাবিটি সত্য নয়। এরদোগান এমন মন্তব্য করেননি।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা Syrian Arab News Agency (SANA) জানিয়েছে দাবিটি ভুয়া। একইভাবে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম Turkish Minute জানিয়েছে দাবিটি অসত্য।

যাচাইয়ে দেখা যায়, Iran Military নামক পেজটি ইরানের সেনাবাহিনী সংশ্লিষ্ট কোনো পেজ নয়; বরং এটি পরিচালিত হচ্ছে বাংলাদেশ থেকে। পেজটির ট্রান্সপারেন্সি অপশন থেকে দেখা যায়, একমাত্র অ্যাডমিন বাংলাদেশ থেকে এটি পরিচালনা করছেন। মূলত পেজটির নাম ছিল RK75 Vlogs; গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হওয়ার পর ৫ মার্চ এটির নাম বদলে Iran Military রাখা হয়।

পেজটিতে বিভিন্ন সময়ে ইরানের পক্ষে অসত্য তথ্য ছড়ানো হয়েছে। ২ মার্চ একটি ভিডিও গেমের ফুটেজ প্রচার করে দাবিকরা হয়েছে, “পারস্য উপসাগরে মার্কিন সামরিক ঘাঁটিতে বিধ্বংসী বিমান হামলা চালিয়ে ধুলোয় মিশিয়ে দিয়েছে।”

 

শুধু এই পেজটি নয়, দ্য ডিসেন্ট Iran Military নামে বাংলাদেশ থেকে পরিচালিত অন্তত ৫টি ফেসবুক পেজ শনাক্ত করেছে, যেগুলোর সমন্বিত ফলোয়ার সংখ্যা ২ মিলিয়নেরও বেশি। একই নামে আরও তিনটি পেজ রয়েছে যেগুলো বাংলাদেশ এবং ইরান ও পাকিস্তান থেকে যৌথভাবে পরিচালিত হচ্ছে।

বাংলাদেশ থেকে পরিচালিত Iran Military নামক পেজগুলোর কয়েকটি দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবংএখানে।

ইরান এবং বাংলাদেশ থেকে যৌথভাবে পরিচালিত Iran Military নামের একটি পেজে ১ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে। পেজটির ৬ জন অ্যাডমিন রয়েছে; তার মধ্যে বাংলাদেশ থেকে দুইজন এবং ইরান থেকে চারজন। ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি Crazy Jacky নামে ফেসবুক পেজটি খোলা হয়েছিল; পরে ১ মার্চ ২০২৬ সালে নাম পরিবর্তন করে Iran Military রাখা হয়।

ইরানের সেনাবাহিনীর নামে এসব পেজ থেকে ইরানের পক্ষে বিভিন্ন বক্তব্য ও যুদ্ধের খবর নিয়মিত দেওয়া হচ্ছে, ফলে ফেসবুক ব্যবহারকারীরা এগুলোকে ইরান সেনাবাহিনীর আসল পেজ মনে করে বিভ্রান্ত হতে পারেন। এছাড়াও, এসব পেজে ইরানের পক্ষ নিয়ে প্রায়ই অসত্য এবং অযাচাইকৃত তথ্য ছড়ানো হয়।

Iran Military নাম ছাড়াও ইরানের সেনাবাহিনীর সাথে সংশ্লিষ্ট করে বিভিন্ন নাম দিয়ে একাধিক পেজ বাংলাদেশ থেকে পেইজ পরিচালনা করা হচ্ছে।

২৭ মার্চ Iran Army Update পেজ থেকে একটি ভিডিওপোস্ট করা হয়। ভিডিওতে দেখা যায়, সমুদ্রে একটি জাহাজ লণ্ডভণ্ড হয়ে আগুনে জ্বলছে। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়, ইরানের অনুমতি ছাড়া একটি থাই কার্গো জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করেছে।

যাচাই করে দেখা যায়, প্রচারিত ভিডিওতে একাধিক অসংগতি রয়েছে। এছাড়াও, আন্তর্জাতিক একাধিক ফ্যাক্ট-চেক প্রতিষ্ঠানবলেছে, ভিডিওটি এআই দিয়ে তৈরি করা হয়েছে।

২ লাখ ৭৭ হাজার ফলোয়ার-যুক্ত পেজটির ট্রান্সপারেন্সি অপশন থেকে দেখা যায়, পেজটিতে ৩ জন অ্যাডমিন রয়েছে; তন্মধ্যে দুইজন বাংলাদেশ থেকে এবং একজন ইরান থেকে।

৫ লাখ ৭৭ হাজার ফলোয়ার-সংযুক্ত Iran Military Mediaপেজটির দুইজন অ্যাডমিন বাংলাদেশ থেকে এবং দুইজন অ্যাডমিন ইরান থেকে। পেজটির ট্রান্সপারেন্সি অপশন থেকে দেখা যায়, পেজটি বাংলাদেশের ময়মনসিংহ জেলার মোহাম্মদ আশিক নামে একজন ব্যক্তি পরিচালনা করছেন।

 

অন্যান্য দেশ থেকেও চলছে ইরান সেনাবাহিনীর নামে ভুয়া পেজ

বাংলাদেশ ছাড়াও ইরান সেনাবাহিনীর নামে ভারত, পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে পরিচালিত পেজ পাওয়া গেছে। Iran Military নামে ভারত থেকে ২টি, পাকিস্তান থেকে একটি এবং ইথিওপিয়া থেকে পরিচালিত একটি ফেসবুক পেজ পাওয়া যায়। দেখুন এখানে, এখানে,এখানে, এবং এখানে।
এছাড়াও সৌদি আরব থেকে পরিচালিত ৪ লাখ ৮৯ হাজার ফলোয়ার-সংযুক্ত Daily Iran Military নামে একটি ফেসবুক পেজ এবং ২ লাখ ফলোয়ার-সংযুক্ত Iran Time নামে একটি এক্স অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়।

একইভাবে, পাকিস্তান থেকে পরিচালিত Iranian Force ✴️এবং দক্ষিণ এশিয়া থেকে পরিচালিত IranDefenceForce Iran Military নামে এক্স অ্যাকাউন্টও খুঁজে পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর