• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
রামুতে সার পাচারের সিন্ডিকেটের দৌরাত্ম্য! তদন্ত থমকে ৫৬ দিন, কৃষকের চরম দুর্ভোগ উখিয়ার বালুখালী মরাগাছ তলায় ইজারার নামে চাঁদাবাজি, জড়িত বিএনপি-যুবদলের সিন্ডিকেট! বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারের শঙ্কায় মেসি কুতুপালং বাজারের ময়লায় অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী ঘুমধুম খাল; বিপর্যয়ের মুখে দুই উপজেলার জনস্বাস্থ্য মানবপাচার চক্র নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ নিয়ম ভেঙ্গে নগদ টাকা বিতরণ: রোহিঙ্গা ক্যাম্পে বিতর্কিত এনজিও “ছওয়াব” এর কর্মকাণ্ডে নিরাপত্তা শঙ্কা বেলায়েত চক্রে ভোগছে নিরহ পর্যটন উদ্যোক্তারা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন সাখাওয়াত

আপনার এনআইডি দিয়ে কয়টি মোবাইল নিবন্ধিত, জানবেন যেভাবে

টেক রিপোর্ট / ৩২৩ বার
সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালু হয়েছে বৃহস্পতিবার (১ জানুয়ারি)। এর মাধ্যমে নেটওয়ার্কে নতুন যুক্ত হওয়া অবৈধ হ্যান্ডসেটগুলো বন্ধের প্রক্রিয়ার আওতায় আসবে।

আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টি মোবাইল রেজিস্ট্রেশন (How to check mobile count) করা আছে তা এখন ঘরে বসেই জানতে পারবেন। এছাড়াও একই সাথে মোবাইল ফোনটি বৈধভাবে নিবন্ধিত কি না, তা এখন খুব সহজেই জানা সম্ভব। চাইলে ব্যবহারকারীরা নিজেরাই কয়েকটি সহজ ধাপে জেনে নিতে পারেন তাদের ফোনের নিবন্ধন অবস্থা।

আপনার NID দিয়ে কতগুলো মোবাইল সেট রেজিস্টেশন করা হয়েছে তা জানতে নিচের পদ্ধতি অনুসরণ করুন।
১ – প্রথমে এই ওয়েবসাইটে ক্লিক করুন।

01
২ – হোম পেজের ডান পাশের উপরে রেজিস্টেশন মেন্যু আছে ক্লিক করলে রেজিস্টেশন ফর্ম আসবে
৩ – বিস্তারিত তথ্য দিয়ে রেজিস্টেশন করুন। এইক্ষেত্রে প্রথমে আপনার নাম দেওয়ার ক্ষেত্রে কোন স্পেস ব্যবহার করা যাবে না। এছাড়াও ইউজার আইডি দেওয়ার সময় সবগুলো ছোট হাতের অক্ষর এবং সংখ্যা ব্যবহার করবেন। আপনার যদি দশ সংখ্যার এনআইডি নম্বর হয় তাহলে স্মার্ট আইডি অপশন দিবেন। আর যদি ১৩ অথবা ১৭ ডিজিটের সংখ্যা হয় তাহলে এনআইডি অপশনে ক্লিক করবেন।

৪ – রেজিস্টেশন শেষ হওয়ার পর লগইন করলে ওয়েবসাইটের হোম পেজে বিস্তারিত দেখতে পারবেন।

আপনার হ্যান্ড সেট রেজিষ্ট্রেশন আছে কি না এইটা যদি চেক করতে চান তাহলে এই লিঙ্কে করার পর বাম পাশে দেখবেন লিখা আছে Check Your phone’s Verification Status instantly এই অপশনে আপনার ব্যবহৃত ফোনের IMEI নাম্বারটা দিয়ে বাটনে ক্লিক করুন। তাহলে দেখা যাবে আপনার ফোনটি বৈধ কি না। আপনার হ্যান্ডসেটের IMEI নাম্বার জানার জন্য Dial: *#06#।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর