জেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন হাসিঘর ফাউন্ডেশনের উখিয়া শাখার সদস্যদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) কোর্টবাজার এলাকার দ্য ইভনিং রুপটপ রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়।
সংগঠনের উখিয়া শাখার সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক আর জে রাফির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন সিকদার।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের উখিয়া শাখার সভাপতি ও কেন্দ্রীয় পরিষদ সদস্য পি এম মোবারক, শুভাকাঙ্ক্ষী সদস্য তৌহিদুর রহমান ফাহাদ, সহ- সাধারণ সম্পাদক ইয়াচিন আরফাত, অর্থ সম্পাদক মেহেদী হাসান, সহ-অর্থ সম্পাদক শাহরিয়ার তানভীর রিফাত, ক্রীড়া সম্পাদক আবুল কাশেম শাকিব, সহ- ক্রীড়া সম্পাদক রায়হান আশরাফ মাজেদ, শিক্ষা বিষয়য়ক সম্পাদক তাসনীম জাহান চৌধুরী, সমাজসেবা সম্পাদক হুমায়রা বেগম ও সদস্য নুরুল হুদা প্রমুখ।
সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইয়াসিন সিকদার তার বক্তব্যে বলেন, “হাসিঘর ফাউন্ডেশন মূলত শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের সামাজিক কাজে যুক্ত করা এবং তাদের মানবিক কাজে অনুপ্রেরণা দেওয়া। আমরা ২০২১ সাল থেকে এই লক্ষ্য নিয়ে কাজ করে আসছি, যা আমাদের জন্য গর্বের। সবার আন্তরিকতা ও সহযোগিতায় আমরা ভবিষ্যতেও শিক্ষার্থীদের নিয়ে মানবিক কাজ করে যেতে চাই এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই।”
উখিয়া শাখার সভাপতি পি এম মোবারক তার বক্তব্যে বলেন, “হাসিঘর ফাউন্ডেশন সব সময় মানবতার সেবায় ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। রমজান ত্যাগ ও আত্মশুদ্ধির মাস। এ মাসে আমাদের সবার উচিত নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো।”
উখিয়া শাখার সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইফতার মাহফিলটি সফলভাবে সম্পন্ন হয়।