• রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
উখিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঈদযাত্রা নিরাপদে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে বিআরটিএ’র লাল পতাকা হাইকোর্ট পারমিশন পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্য: উখিয়ার সন্তান তরুণ আইনজীবী ইয়াছির আরাফাত খানের নতুন মাইলফলক টিচার্স নেটওয়ার্ক একুশে অলিম্পিয়াড বিজয়ীদের সংবর্ধনা পালংখালীতে চেয়ারম্যান-মেম্বার মিলেমিশে নয়ছয় করলেন মাদ্রাসার ‘৩ লাখ টাকার প্রকল্প’, নামফলক দেওয়ার পর জানল মাদ্রাসা কর্তৃপক্ষ উখিয়ায় ধর্ষণের বিরুদ্ধে তরুণ সমাজের জাগরণ শীর্ষক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চৌধুরীর ২২তম মৃত্যুবার্ষিকী আজ, সবার কাছে দোয়া চাইলেন জাহাঙ্গীর কবির চৌধুরী চার কফিন, এক জানাজা, চার কবর, আর এক মা- যার বুক আজ শূন্য স্কুলছাত্রীকে যৌন পিড়ন ও মারধর: হলদিয়া পালংয়ের একাধিক মাদক মামলার আসামি সোহেলের বিরুদ্ধে মামলা, চার্জগঠন আগামী ২৬ জুলাই উখিয়ায় ছেলেকে বাঁচাতে গিয়ে নিহত মা: ৪৮ ঘণ্টা পর হত্যা মামলা, আসামি ১০

সালমান মুক্তাদির কে একুশে পদক দিতে বিশেষ অনুরোধ আব্দুন নূর তুষারের

রিপার্টার নাম : / ১৬৩ বার
সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

একুশে পদক ২০২৬ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এতে কিংবদন্তি গায়ক, গিটারিস্ট ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চু, চলচ্চিত্র অভিনেত্রী, প্রযোজক ববিতাসহ ১০ জন পাচ্ছেন এবার দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক। এ নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। এবার এ নিয়ে কথা বললেন আব্দুন নূর তুষার।
এবার সাহিত্যে কোনো একুশে পদক দেওয়া হয়নি। এ নিয়ে কম কথা হয়নি। তবে এরই মাঝে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন সাবেক উপস্থাপক ও রাজনৈতিক বিশ্লেষক আব্দুন নূর তুষার।
সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া সেই পোস্টে তিনি ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদিরকে একুশে পদক দেওয়ার বিশেষ অনুরোধ জানিয়েছেন। পোস্টে আব্দুন নূর তুষার লিখেছেন, সালমান মুক্তাদিরকে একুশে পদক দিতে বিশেষ আবেদন ও অনুরোধ করছি। এটি একটি সিরিয়াস পোস্ট। সে প্রথম ইংলিশ অক্ষরে বাংলা বই লিখেছিল বলে শুনেছি।
সামাজিক মাধ্যমে নানা বিষয় নিয়ে সালমান মুক্তাদির সোচ্চার হলেও নিজের ফেসবুক হ্যান্ডেলে বাংলা অক্ষরে তিনি লিখতে পারেন না। বাংলা বাক্য লিখেন ইংরেজি হরফ ব্যবহার করে। এ নিয়ে সামাজিক মাধ্যমে নানা সময়েই সমালোচনার মুখে পড়েন এবং কটাক্ষের শিকার হন এ ইউটিউবার।
এবার আব্দুন নূর তুষার ঠিক এ বিষয়টি নিয়েই তাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যম ফেসবুকে এসব কথা বলেছেন।
তুষারের এই পোস্ট শেয়ার হওয়ার পর নেটিজেনরা হাস্যরসাত্মক প্রতিক্রিয়া দেখিয়েছেন। অনেকেই পোস্টটি মজা করে উপভোগ করেছেন। মন্তব্যে কেউ লিখেছেন, ‘একটা জাতের পোস্ট দেখলাম অনেকদিন পর।’ পোস্টে ‘হা হা’ রিয়্যাক্টের সংখ্যাই বেশি ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর