• রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
উখিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঈদযাত্রা নিরাপদে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে বিআরটিএ’র লাল পতাকা হাইকোর্ট পারমিশন পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্য: উখিয়ার সন্তান তরুণ আইনজীবী ইয়াছির আরাফাত খানের নতুন মাইলফলক টিচার্স নেটওয়ার্ক একুশে অলিম্পিয়াড বিজয়ীদের সংবর্ধনা পালংখালীতে চেয়ারম্যান-মেম্বার মিলেমিশে নয়ছয় করলেন মাদ্রাসার ‘৩ লাখ টাকার প্রকল্প’, নামফলক দেওয়ার পর জানল মাদ্রাসা কর্তৃপক্ষ উখিয়ায় ধর্ষণের বিরুদ্ধে তরুণ সমাজের জাগরণ শীর্ষক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চৌধুরীর ২২তম মৃত্যুবার্ষিকী আজ, সবার কাছে দোয়া চাইলেন জাহাঙ্গীর কবির চৌধুরী চার কফিন, এক জানাজা, চার কবর, আর এক মা- যার বুক আজ শূন্য স্কুলছাত্রীকে যৌন পিড়ন ও মারধর: হলদিয়া পালংয়ের একাধিক মাদক মামলার আসামি সোহেলের বিরুদ্ধে মামলা, চার্জগঠন আগামী ২৬ জুলাই উখিয়ায় ছেলেকে বাঁচাতে গিয়ে নিহত মা: ৪৮ ঘণ্টা পর হত্যা মামলা, আসামি ১০

হাইকোর্ট পারমিশন পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্য: উখিয়ার সন্তান তরুণ আইনজীবী ইয়াছির আরাফাত খানের নতুন মাইলফলক

নিজস্ব প্রতিবেদক / ৭০ বার
সময় : শনিবার, ২৩ মে, ২০২৬

স্থানীয় আইনচর্চায় নতুন মাইলফলক স্থাপন করে হাইকোর্ট পারমিশন পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন তরুণ আইনজীবী ইয়াছির আরাফাত খান। তাঁর এ সাফল্যে আইন অঙ্গন, সহকর্মী আইনজীবী ও এলাকাবাসীর মাঝে উচ্ছ্বাস দেখা দিয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত হাইকোর্ট পারমিশন পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে তিনি পেশাগত জীবনে নতুন এক ধাপ অতিক্রম করেছেন। আইন সংশ্লিষ্ট মহলে এ অর্জনকে ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাবনা হিসেবেও দেখা হচ্ছে।

এ বিষয়ে সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া প্রতিক্রিয়ায় বলেন, “মানুষ হিসেবে অ্যাডভোকেট ইয়াছির আরাফাত খান সংবেদনশীল।আমার প্রত্যাশা, তিনি অবশ্যই একজন ভালো আইনজীবী হয়ে উঠবেন। হাইকোর্ট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শুধু পেশাগত অগ্রগতি নয়, বরং ন্যায়বিচারের পথে আরও উচ্চতর যোগ্যতা অর্জন। তাঁর সাফল্যে আমি অভিভূত এবং মনে করি, ভবিষ্যতে দেশের আইন ব্যবস্থায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

 

অন্যদিকে স্থানীয় জনপ্রিয় শিক্ষক ফজলুল করিমও তাঁর সাবেক ছাত্রের এ সাফল্যে অভিনন্দন জানিয়ে পেশাগত জীবনে উত্তরোত্তর সফলতা কামনা করেছেন।

নিজের প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট ইয়াছির আরাফাত খান বলেন, “সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া স্যারের অনুপ্রেরণা ও দিকনির্দেশনা আমার জন্য অত্যন্ত মূল্যবান। তাঁর উৎসাহ আমাকে কঠিন আইনি পথচলায় সাহস ও প্রেরণা যুগিয়েছে।”

জানা যায়, অ্যাডভোকেট ইয়াছির আরাফাত খান কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের জমিদারপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন খানের জ্যেষ্ঠ সন্তান। তিনি উখিয়ার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আবুল কাশেম নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং বাংলাদেশ নৌবাহিনী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন।

পরবর্তীতে তিনি ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা আইনজীবী সমিতি–এর একজন সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

তাঁর এই সাফল্যে উখিয়াসহ বৃহত্তর এলাকার মানুষ এবং আইনপাড়ায় আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর