• রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
উখিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঈদযাত্রা নিরাপদে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে বিআরটিএ’র লাল পতাকা হাইকোর্ট পারমিশন পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্য: উখিয়ার সন্তান তরুণ আইনজীবী ইয়াছির আরাফাত খানের নতুন মাইলফলক টিচার্স নেটওয়ার্ক একুশে অলিম্পিয়াড বিজয়ীদের সংবর্ধনা পালংখালীতে চেয়ারম্যান-মেম্বার মিলেমিশে নয়ছয় করলেন মাদ্রাসার ‘৩ লাখ টাকার প্রকল্প’, নামফলক দেওয়ার পর জানল মাদ্রাসা কর্তৃপক্ষ উখিয়ায় ধর্ষণের বিরুদ্ধে তরুণ সমাজের জাগরণ শীর্ষক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চৌধুরীর ২২তম মৃত্যুবার্ষিকী আজ, সবার কাছে দোয়া চাইলেন জাহাঙ্গীর কবির চৌধুরী চার কফিন, এক জানাজা, চার কবর, আর এক মা- যার বুক আজ শূন্য স্কুলছাত্রীকে যৌন পিড়ন ও মারধর: হলদিয়া পালংয়ের একাধিক মাদক মামলার আসামি সোহেলের বিরুদ্ধে মামলা, চার্জগঠন আগামী ২৬ জুলাই উখিয়ায় ছেলেকে বাঁচাতে গিয়ে নিহত মা: ৪৮ ঘণ্টা পর হত্যা মামলা, আসামি ১০

টিচার্স নেটওয়ার্ক একুশে অলিম্পিয়াড বিজয়ীদের সংবর্ধনা

প্রেস বিজ্ঞপ্তি: / ৪১ বার
সময় : শনিবার, ২৩ মে, ২০২৬

উখিয়ার পালংখালীতে টিচার্স নেটওয়ার্ক একুশে অলিম্পিয়াড ২০২৬-এর বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২২ মে) থাইংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টিচার্স নেটওয়ার্ক, পালংখালীর আহ্বায়ক একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাজী গুরামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিচার্স নেটওয়ার্কের দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন অলিম্পিয়াডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইমরান হোসাইন ও সহকারী শিক্ষক দীপন কান্তি দাস। এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক মামুনুর রশীদ, শাহিনা আক্তার, দেলোয়ার হোছাইন ও সাইফুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র গ্রন্থ থেকে পাঠ করা হয়। পরে স্বাগত বক্তব্য দেন দেলোয়ার ইবনে কামাল। বক্তব্য রাখেন নেক্সাস নলেজ একাডেমির প্রধান শিক্ষক আরিফ মামুন, অভিভাবক নূর মোহাম্মদ, বাহার উদ্দিন কাদের ও জোবাইদা জুলি। শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করে ছাদেকা মুনতাসীর সাথী।
শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বই, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
উল্লেখ্য, টিচার্স নেটওয়ার্ক, পালংখালী ২৬ জানুয়ারি ২০২৬ সালে যাত্রা শুরু করে এবং গত ২০ ফেব্রুয়ারি ‘টিচার্স নেটওয়ার্ক একুশে অলিম্পিয়াড ২০২৬’ আয়োজন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর