• রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
উখিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঈদযাত্রা নিরাপদে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে বিআরটিএ’র লাল পতাকা হাইকোর্ট পারমিশন পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্য: উখিয়ার সন্তান তরুণ আইনজীবী ইয়াছির আরাফাত খানের নতুন মাইলফলক টিচার্স নেটওয়ার্ক একুশে অলিম্পিয়াড বিজয়ীদের সংবর্ধনা পালংখালীতে চেয়ারম্যান-মেম্বার মিলেমিশে নয়ছয় করলেন মাদ্রাসার ‘৩ লাখ টাকার প্রকল্প’, নামফলক দেওয়ার পর জানল মাদ্রাসা কর্তৃপক্ষ উখিয়ায় ধর্ষণের বিরুদ্ধে তরুণ সমাজের জাগরণ শীর্ষক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চৌধুরীর ২২তম মৃত্যুবার্ষিকী আজ, সবার কাছে দোয়া চাইলেন জাহাঙ্গীর কবির চৌধুরী চার কফিন, এক জানাজা, চার কবর, আর এক মা- যার বুক আজ শূন্য স্কুলছাত্রীকে যৌন পিড়ন ও মারধর: হলদিয়া পালংয়ের একাধিক মাদক মামলার আসামি সোহেলের বিরুদ্ধে মামলা, চার্জগঠন আগামী ২৬ জুলাই উখিয়ায় ছেলেকে বাঁচাতে গিয়ে নিহত মা: ৪৮ ঘণ্টা পর হত্যা মামলা, আসামি ১০

হঠাৎ কেন উধাও তারকাদের ফেসবুক পেজের প্রোফাইল ছবি?

বিনোদন ডেক্স / ২৯৫ বার
সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

হুট করেই চোখে পড়ছে এক অদ্ভুত পরিবর্তন। বাংলাদেশের একাধিক জনপ্রিয় শিল্পীর ভেরিফায়েড ফেসবুক পেজে নেই কোনো প্রোফাইল পিকচার। এক-দুজন নন, তালিকাটা বেশ দীর্ঘ। জয়া আহসান, সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল, আরশ খানসহ আরও কয়েকজন পরিচিত তারকার পেজে ঢুকলেই দেখা যাচ্ছে ছবিবিহীন প্রোফাইল। যা স্বাভাবিকভাবেই কৌতূহল আর প্রশ্নের জন্ম দিচ্ছে।
প্রথম দেখায় অনেকের মনেই আসে নানা সন্দেহ-পেজ কি হ্যাক হয়েছে? নাকি এর পেছনে আছে কোনো রাজনৈতিক বা সামাজিক বার্তা? আবার কেউ কেউ ভাবছেন, এটা কি নতুন কোনো ডিজিটাল ট্রেন্ডের ইঙ্গিত?
তবে খোঁজ নিয়ে জানা গেছে, আপাতত বড় কোনো বিপদের আশঙ্কা নেই। সংশ্লিষ্ট কয়েকজন শিল্পীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা নিশ্চিত করেছেন, প্রোফাইল পিকচার না থাকলেও তাঁদের ফেসবুক পেজ পুরোপুরি তাদের নিয়ন্ত্রণেই রয়েছে। নিয়মিত পোস্ট, স্টোরি ও অন্যান্য কনটেন্ট প্রকাশ করা হচ্ছে।
অর্থাৎ পেজ হ্যাক, সাসপেন্ড বা নিয়ন্ত্রণ হারানোর মতো কোনো ঘটনা ঘটেনি।
তাহলে প্রশ্ন থেকেই যায়-হঠাৎ এই ‘ছবিবিহীনতা’র কারণ কী?
ডিজিটাল মিডিয়া বিশেষজ্ঞদের মতে, এটি একাধিক কারণে তৈরি হওয়া এক ধরনের ডিজিটাল প্রবণতা। আন্তর্জাতিক অঙ্গনেও এমন নজির নতুন নয়। অনেক তারকা বড় কোনো ঘোষণা, নতুন কাজের প্রচারণা কিংবা ব্যক্তিগত কোনো সিদ্ধান্তের আগে নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ইচ্ছাকৃতভাবে ‘ব্ল্যাঙ্ক’ বা মিনিমালিস্ট করে তোলেন। এতে দর্শকের কৌতূহল বাড়ে, আলোচনা তৈরি হয়, যা এক অর্থে নীরব প্রচারণার ভূমিকা রাখে।
আরেকটি সম্ভাব্য কারণ হিসেবে উঠে আসছে ডিজিটাল নিরাপত্তা ও মানসিক চাপের বিষয়টি। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় তারকাদের লক্ষ্য করে বিদ্বেষমূলক মন্তব্য, ব্যক্তিগত আক্রমণ ও ট্রলিংয়ের মাত্রা বেড়েছে। এমন পরিস্থিতিতে কেউ কেউ সাময়িকভাবে নিজের মুখচ্ছবি সরিয়ে রেখে এক ধরনের দূরত্ব তৈরি করেন। এতে একদিকে যেমন ব্যক্তিগত নিরাপত্তার অনুভূতি কাজ করে, অন্যদিকে মানসিক চাপও কিছুটা কমে।
তবে সব ক্ষেত্রে বিষয়টি ট্রেন্ড বা মানসিক চাপে সীমাবদ্ধ নয়। এক তারকা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘এটা গুরুতর কিছু নয়। কিছু হ্যাকার গ্রুপ আছে, যারা ভেরিফায়েড পেজ ক্লোন করে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। কখনো টাকা দাবি করে, কখনো নিজেদের আলোচনায় আনতে চায়। আমার ক্ষেত্রেও এমন চেষ্টা হয়েছিল। তাই অ্যাডমিনের পরামর্শে আপাতত প্রোফাইল পিকচার সরিয়ে রাখা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর