• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
রামুতে সার পাচারের সিন্ডিকেটের দৌরাত্ম্য! তদন্ত থমকে ৫৬ দিন, কৃষকের চরম দুর্ভোগ উখিয়ার বালুখালী মরাগাছ তলায় ইজারার নামে চাঁদাবাজি, জড়িত বিএনপি-যুবদলের সিন্ডিকেট! বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারের শঙ্কায় মেসি কুতুপালং বাজারের ময়লায় অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী ঘুমধুম খাল; বিপর্যয়ের মুখে দুই উপজেলার জনস্বাস্থ্য মানবপাচার চক্র নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ নিয়ম ভেঙ্গে নগদ টাকা বিতরণ: রোহিঙ্গা ক্যাম্পে বিতর্কিত এনজিও “ছওয়াব” এর কর্মকাণ্ডে নিরাপত্তা শঙ্কা বেলায়েত চক্রে ভোগছে নিরহ পর্যটন উদ্যোক্তারা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন সাখাওয়াত

সাকিবকে ছাড়িয়ে অনন্য মাইলফলকে মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক / ১৪৪ বার
সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে নিজের করা প্রথম ওভারেই সিলেট টাইটান্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে সাজঘরে পাঠান কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তাতেই হয়েছে রেকর্ড। টি-টোয়েন্টিতে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্রুততম ৪০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন মুস্তাফিজ।

প্রথম বাংলাদেশি বোলার হিসেবে সবধরনের টি-টোয়েন্টি মিলিয়ে ৪০০ উইকেটের মাইলফলকের পৌঁছেছিলেন সাকিব আল হাসান। তারপরে এই কীর্তি গড়লেন মুস্তাফিজ। এই মাইলফলকে পৌঁছাতে মুস্তাফিজ খেলেছেন মোট ৩১৫টি ম্যাচ।

তবে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক সাকিব আল হাসানই। ৪৬৮ ম্যাচে তার উইকেট সংখ্যা ৫০৭।

এদিকে টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় সাকিবের অবস্থান পাঁচ নম্বরে। মুস্তাফিজুর রহমান আছেন সেরা দশে। এই তালিকায় সবার ওপরে অবস্থান করছেন আফগান লেগ-স্পিনার রশিদ খান। ৫০৭ ম্যাচে ৬৮৫টি উইকেট নিয়েছেন তিনি। ৬৩১টি উইকেট নিয়ে তালিকার দুই নম্বরে রয়েছেন সাবেক ক্যারিবীয় তারকা ডোয়াইন ব্রাভো।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় তিন নম্বরে অবস্থান আরেক ক্যারিবীয় তারকা সুনীল নারিনের। তার ঝুঁলিতে রয়েছে ৬০৮টি উইকেট। আর ৫৭০ উইকেট নিয়ে চার নম্বরে আছেন প্রোটিয়া লেগ-স্পিনার ইমরান তাহির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর