• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
রামুতে সার পাচারের সিন্ডিকেটের দৌরাত্ম্য! তদন্ত থমকে ৫৬ দিন, কৃষকের চরম দুর্ভোগ উখিয়ার বালুখালী মরাগাছ তলায় ইজারার নামে চাঁদাবাজি, জড়িত বিএনপি-যুবদলের সিন্ডিকেট! বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারের শঙ্কায় মেসি কুতুপালং বাজারের ময়লায় অস্তিত্ব সংকটে ঐতিহ্যবাহী ঘুমধুম খাল; বিপর্যয়ের মুখে দুই উপজেলার জনস্বাস্থ্য মানবপাচার চক্র নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ নিয়ম ভেঙ্গে নগদ টাকা বিতরণ: রোহিঙ্গা ক্যাম্পে বিতর্কিত এনজিও “ছওয়াব” এর কর্মকাণ্ডে নিরাপত্তা শঙ্কা বেলায়েত চক্রে ভোগছে নিরহ পর্যটন উদ্যোক্তারা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন সাখাওয়াত

উখিয়ায় খাসজায়গা দখল করেছে ছাত্রদল নেতা টিকটকার মোর্শেদ

নিজস্ব প্রতিবেদক / ৫৪৬ বার
সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বাজারে খাস জায়গা দখল করে দোকান গড়ে তুলেছে হলদিয়াপালং ইউনিয়ন উত্তর শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক টিকটক মোরশেদ। এ ঘটনায় বাজারের ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়রা জানান, গুরুত্বপূর্ণ স্থানে জায়গা দখল করে দোকান বসিয়েছেন মোরশেদ। এতে সাধারণ ব্যবসায়ীরা জায়গার সংকটে ভুগছেন এবং বাজারে স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে প্রশাসন বিষয়টিকে আমলে নিচ্ছে না। “আমরা দিনের পর দিন জায়গার অভাবে ভুগছি, অথচ প্রভাবশালীরা সরকারি জায়গা দখল করে ব্যবসা-বাণিজ্য চালাচ্ছে”—অভিযোগ করেন বাজারের একাধিক ব্যবসায়ী।

ক্রেতা ও পথচারীরাও ক্ষোভ প্রকাশ করে বলেন, খাস জায়গা দখল করে দোকান গড়ে উঠায় বাজারের শৃঙ্খলা নষ্ট হচ্ছে। তাঁরা জরুরি ভিত্তিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযুক্ত ছাত্রদল নেতা টিকটকার মোর্শেদ মুঠোফোনে জানান, খাস জায়গা দখল করি নাই, দখল করলে তো তোলপাড় সৃষ্টি হতো। জায়গা যেহেতু খালি আছে একটা দোকান বসাই’ছি আরকি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর