• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
সীতাকুণ্ডে অবৈধভাবে সরকারি চাল মজুদ, ৫ লাখ ৭৮ হাজার কেজি চাল জব্দ; গ্রেফতার ১ রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন আবদুল্লাহ আল মামুন সভাপতি, সোয়েব সাঈদ সাধারণ সম্পাদক ইয়াবা কারবারীদের সঙ্গে গোপন আঁতাতের অভিযোগ উখিয়া থানার এসআই মিজানের বিরুদ্ধে ত্যাগী নেতার মূল্যায়নের দাবি: সদর উপজেলা ছাত্রদলে আলোচনায় শাখাওয়াত হোসেন শাখা সাংবাদিকদের মিথ্যা মামলা দিয়ে ফাঁসলেন উখিয়ার সেই ইউপি সদস্য, তদন্তের নির্দেশ আদালতের মালয়েশিয়ায় ছাদ থেকে পড়ে উখিয়ার জাফর আলমের মর্মান্তিক মৃত্যু: মরদেহ ফেরাতে সরকারের হস্তক্ষেপ চায় পরিবার উখিয়ায় পশ্চিম ফলিয়া পাড়া জামে মসজিদের ২৬তম বার্ষিক সভা চলছে কোর্টবাজারে সড়ক দখল ও চাঁদাবাজির মহোৎসব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ— এড. জসিম আজাদ গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত উখিয়ার সোনারপাড়া বাজারে খাস আদায়ের নামে অবৈধ টোল আদায়ের অভিযোগ, বন্ধের দাবিতে লিগ্যাল নোটিশ দিলেন বিএনপির নেতা রফিক উল্লাহ

দৈনিক আমার দেশ-এর কক্সবাজার জেলা ব্যুরো চিফ আনছার হোসেনের সহধর্মিণীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ২৭৭ বার
সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

দৈনিক আমার দেশ-এর কক্সবাজার জেলা ব্যুরো চিফ ও স্টাফ রিপোর্টার আনছার হোসেনের সহধর্মিণী হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সহকর্মী ইসলাম মাহমুদ জানান, আনছার হোসেনের সহধর্মিণী বিকেলে বুকে ব্যথা অনুভব করলে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানিয়েছেন, তিনি স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আনছার হোসেনের সহধর্মিণীর নাম রোকসানা নূর (৩৮)। তাদের দুই সন্তান রয়েছে। বড় ছেলে এসএসসি পরীক্ষা শেষ করেছে।

আনছার হোসেন জানান, “আমার সহধর্মিণী হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন। আগামীকাল বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে কক্সবাজার পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের উত্তর নুনিয়ারছড়া পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর