• রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
উখিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঈদযাত্রা নিরাপদে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে বিআরটিএ’র লাল পতাকা হাইকোর্ট পারমিশন পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্য: উখিয়ার সন্তান তরুণ আইনজীবী ইয়াছির আরাফাত খানের নতুন মাইলফলক টিচার্স নেটওয়ার্ক একুশে অলিম্পিয়াড বিজয়ীদের সংবর্ধনা পালংখালীতে চেয়ারম্যান-মেম্বার মিলেমিশে নয়ছয় করলেন মাদ্রাসার ‘৩ লাখ টাকার প্রকল্প’, নামফলক দেওয়ার পর জানল মাদ্রাসা কর্তৃপক্ষ উখিয়ায় ধর্ষণের বিরুদ্ধে তরুণ সমাজের জাগরণ শীর্ষক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চৌধুরীর ২২তম মৃত্যুবার্ষিকী আজ, সবার কাছে দোয়া চাইলেন জাহাঙ্গীর কবির চৌধুরী চার কফিন, এক জানাজা, চার কবর, আর এক মা- যার বুক আজ শূন্য স্কুলছাত্রীকে যৌন পিড়ন ও মারধর: হলদিয়া পালংয়ের একাধিক মাদক মামলার আসামি সোহেলের বিরুদ্ধে মামলা, চার্জগঠন আগামী ২৬ জুলাই উখিয়ায় ছেলেকে বাঁচাতে গিয়ে নিহত মা: ৪৮ ঘণ্টা পর হত্যা মামলা, আসামি ১০

উখিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ২০ বার
সময় : শনিবার, ২৩ মে, ২০২৬

কক্সবাজারের উখিয়া উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ের ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কারিগরি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (২৩ মে) উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে “উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে” এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার, রিফাত আসমা। সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আশরাফুল আলম সিরাজী। এসময় উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনর রশীদসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী আয়োজিত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কারিগরি দক্ষতায় নিজেদের মেধা ও প্রতিভার স্বাক্ষর রাখে। পরে বিভিন্ন ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা। এসময় বিজয়ীদের উচ্ছ্বাসে অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে।

বক্তারা বলেন, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যৎ প্রজন্মকে মেধাবী ও মানবিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর