• সোমবার, ১৮ মে ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
ওসি-এসআইয়ের গাফিলতি! থানায় অভিযোগের জেরে চলা বিরোধের বলি হলো উখিয়ার সৈয়দা খাতুন কক্সবাজারে হঠাৎ পর্যটক খরা, হতাশ পর্যটন ব্যবসায়ীরা হা-হা রিয়েক্ট কেন্দ্র করে বিএনপি সমর্থকদের হামলা, ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু উখিয়া পাগলির বিলের শীর্ষ মাদক কারবারি ভুট্টোর বিরুদ্ধে বিস্তর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওসি ও এনএসআই পরিচয়ে দাপিয়ে বেড়ানোর অভিযোগে সুজন রানাকে ঘিরে নানা প্রশ্ন কক্সবাজারে নতুন আতঙ্ক সৈকতের আয়নাবাজি, স্থানীয়দের ক্ষোভ ও তদন্তের দাবি সাংবাদিক মুজিবকে হেনস্থা- উখিয়া অনলাইন প্রেসক্লাবের বিবৃতি ও নিন্দা পানের দোকানি থেকে ইয়াবা রাজত্বের নতুন ‘ডন’ মুন্না সীতাকুণ্ডে অবৈধভাবে সরকারি চাল মজুদ, ৫ লাখ ৭৮ হাজার কেজি চাল জব্দ; গ্রেফতার ১ রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন আবদুল্লাহ আল মামুন সভাপতি, সোয়েব সাঈদ সাধারণ সম্পাদক

হা-হা রিয়েক্ট কেন্দ্র করে বিএনপি সমর্থকদের হামলা, ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ১২০ বার
সময় : রবিবার, ১৭ মে, ২০২৬

কক্সবাজারের উখিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বিএনপি সমর্থকের পোস্টের হা-হা রিয়েক্টকে কেন্দ্র করে হামলার ঘটনায় এক নারী নিহত হয়েছেন।

শনিবার (১৬ মে) রাত ৮ টার দিকে উপজেলা সদরের টাইপালং এলাকায় এঘটনা ঘটে। নিহত সৈয়দা খাতুন (৫০) ঐ এলাকার বাসিন্দা সব্বির আহমেদের স্ত্রী।

স্থানীয় ও ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পুলিশ হেফাজতে থাকা সেই যুবকের নাম মোহাম্মদ ইউনুস এবং নিহত সৈয়দা খাতুনের ছেলে আব্দুর রহমান প্রকাশ ইমরান তার বাল্যবন্ধু।

নিহতের পুত্র ইমরান বলেন, ‘ আমি আর আমার বন্ধু ইউনুস স্টেশনের একটি দোকানে বসে ছিলাম। অতর্কিত অবস্থায় স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহিম ও তার ছেলে আকাশ, বিএনপি নেতা মিজান সিকদার ও তার ছেলে জিসান সিকদার, শ্রমিকদল নেতা সাইফুল সিকদার সহ ১০/১২ জন আমাদের মারধর করে। একপর্যায়ে আমার মা ছুটে এসে আমাকে রক্ষা করার চেষ্টা করলে তারা আমার মাকেও মারে। ‘

ইমরান আরো বলেন, ‘ আমার মা কে যারা মেরেছে আমি তাদের বিচার চাই, আমরা কোনো রাজনীতিতে জড়িত নই।’

অন্যদিকে ঘটনার পরপরই সংবাদ সম্মেলন করে বিএনপি নেতা মিজান সিকদার ও তার ছেলে জিসান সিকদার দাবী করেন তারা ঘটনার সময় সেখানে ছিলেন না।

জিসান সিকদার বলেন, ‘ ঘটনার সময় আমি সেখানে ছিলাম না একটি সামাজিক অনুষ্ঠানে ছিলাম। আমার বাবাকেও রাজনৈতিক প্রতিহিংসাবশত ফাঁসানো হচ্ছে। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত দাবী করছি।’

এদিকে স্থানীয় একাধিক বাসিন্দা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে টাইপালংয়ের একটি মাদ্রাসার দেয়ালে ‘জয়বাংলা’ স্লোগান লেখাকে কেন্দ্র করে থানায় দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে ঐ এলাকার দুটি পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরের বিরুদ্ধে লেখালেখি করে আসছিলেন।

৭নং ওয়ার্ডের ১৩ জন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীর নাম উল্লেখসহ আরো ১০/১১ জনকে অভিযুক্ত করে অভিযোগটি দায়ের করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহিম।

স্থানীয় বাসিন্দা ওমর ফারুক জানান, ‘ অভিযোগের কথা এলাকায় প্রচার পেলে ফেসবুকে লেখালেখির মাধ্যমে ইমরান,ইউনুসসহ তাদের একটি পক্ষ দাবী করে আসছিল মামলা বাণিজ্যের মাধ্যমে নিরহ কিছু মানুষকে হয়রানি করার অপপ্রয়াস চলছে। এঘটনার জেরে এলাকায় দু-পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছিল।’

কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এ.এন.এম সাজেদুর রহমান জানান, ‘এলাকার একটি মাদ্রাসায় নিষিদ্ধ ছাত্রলীগের দেয়াল লিখন নিয়ে স্থানীয় বিএনপি সমর্থক আকাশ ফেসবুকে একটি পোস্ট করেন। সেই পোস্টে হা-হা রিয়েক্ট দেয় স্থানীয় এক যুবক, আকাশ কারণ জানতে চাইলে সে যুবক দাবী করে সে নয় তার স্ত্রী ফেসবুক একাউন্টটি ব্যবহার করে।’

এসপি আরো বলেন, ‘ এঘটনার জেরে দু-পক্ষের মধ্যের হাতাহাতির ঘটনা ঘটলে ঐ যুবকের দুঃসম্পর্কের খালা সৈয়দা খাতুন আহত হন। একই সময়ে সে যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং হাসপাতালে সৈয়দা খাতুনকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানিয়েছেন, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর