• শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
উখিয়ায় ধর্ষণের বিরুদ্ধে তরুণ সমাজের জাগরণ শীর্ষক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চৌধুরীর ২২তম মৃত্যুবার্ষিকী আজ, সবার কাছে দোয়া চাইলেন জাহাঙ্গীর কবির চৌধুরী চার কফিন, এক জানাজা, চার কবর, আর এক মা- যার বুক আজ শূন্য স্কুলছাত্রীকে যৌন পিড়ন ও মারধর: হলদিয়া পালংয়ের একাধিক মাদক মামলার আসামি সোহেলের বিরুদ্ধে মামলা, চার্জগঠন আগামী ২৬ জুলাই উখিয়ায় ছেলেকে বাঁচাতে গিয়ে নিহত মা: ৪৮ ঘণ্টা পর হত্যা মামলা, আসামি ১০ মনখালী বলী খেলায় গ্রাম পুলিশের নেতৃত্বে চলছে জুয়ার আসর: প্রশাসনের ‘রহস্যজনক’ ভূমিকায় ফুঁসছে এলাকাবাসী কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক যেন মরণফাঁদ, দুই মাসে প্রাণ গেল ৩৩ জনের মনখালী বলী খেলায় গ্রাম পুলিশের নেতৃত্বে চলছে জুয়ার আসর: প্রশাসনের ‘রহস্যজনক’ ভূমিকায় ফুঁসছে এলাকাবাসী ওসি-এসআইয়ের গাফিলতি! থানায় অভিযোগের জেরে চলা বিরোধের বলি হলো উখিয়ার সৈয়দা খাতুন কক্সবাজারে হঠাৎ পর্যটক খরা, হতাশ পর্যটন ব্যবসায়ীরা

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চৌধুরীর ২২তম মৃত্যুবার্ষিকী আজ, সবার কাছে দোয়া চাইলেন জাহাঙ্গীর কবির চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি : / ২৮ বার
সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬

উখিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও মরহুম নুরুল ইসলাম চৌধুরীর ২২তম মৃত্যুবার্ষিকী আজ ২৩ মে।

দিনটি উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে উখিয়া-টেকনাফবাসীসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করা হয়েছে।

মরহুম নুরুল ইসলাম চৌধুরীর ছোট সন্তান, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী এক স্মৃতিচারণমূলক বার্তায় বলেন, “২৩ মে আমাদের পরিবারের কাছে শুধু একটি তারিখ নয়, এটি গভীর শূন্যতা ও স্মৃতিবিধুর একটি দিন। আব্বা শুধু আমাদের পরিবারের অভিভাবক ছিলেন না, তিনি ছিলেন উখিয়া-টেকনাফের মানুষের একজন নিবেদিতপ্রাণ জননেতা।”

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মরহুম নুরুল ইসলাম চৌধুরী ছিলেন সততা, ন্যায়নিষ্ঠা ও মানুষের প্রতি দায়বদ্ধতায় বিশ্বাসী একজন রাজনীতিবিদ।

উখিয়া-টেকনাফ অঞ্চলের মানুষের কল্যাণে তিনি দীর্ঘ সময় কাজ করেছেন এবং এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তাঁর পরিবার আরও উল্লেখ করে, রাজনীতি তাঁর কাছে ব্যক্তিগত স্বার্থের বিষয় ছিল না; বরং মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সেবার একটি মাধ্যম ছিল। তাঁর রেখে যাওয়া আদর্শ ও মূল্যবোধ আজও পরিবারের সদস্যদের অনুপ্রাণিত করছে।

২০০৪ সালের ২৩ মে তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পরিবারের কাছে তিনি আজও একজন স্নেহশীল অভিভাবক এবং উখিয়াবাসীর কাছে একজন স্মরণীয় জননেতা হিসেবে রয়েছেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মরহুমের রূহের মাগফিরাত কামনায় দোয়া চাওয়া হয়েছে। একইসঙ্গে তাঁকে ভালোবেসে পাশে থাকা সকল শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

পরিবারের সদস্যরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন—আল্লাহ যেন মরহুম নুরুল ইসলাম চৌধুরীকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর